ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন রামনাথ কোবিন্দ। তিনি ১৯৪৫ সালের পয়লা অক্টোবর উত্তরপ্রদেশের কানপুর দেহাতে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালের তিরিশে মে সবিতা কোবিন্দকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান। মেয়ের নাম স্বাতী ও ছেলে প্রশান্ত কুমার। রামনাথ কোবিন্দ কানপুর বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়া বাণিজ্যেও স্নাতক ডিগ্রি লাভ করেন রামনাথ কোবিন্দ।

১৯৭১ সাল থেকে তিনি বার কাউন্সিল অফ দিল্লির আইনজীবী ছিলেন। পরবর্তী সময় দিল্লি হাইকোর্ট ছাড়াও সুপ্রিম কোর্টে কাজ করেন।

১৯৯৪ সাল থেকে তিনি দু’দফায় উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হন। দু'হাজার ছয় সাল পর্যন্ত তিনি রাজ্যসভায় বিজেপি'র সদস্য ছিলেন। ভারতীয় জনতা পার্টি বিজেপি'র দলিত মোর্চার সভাপতি হিসেবেও তিনি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্বভার সামলেছেন। এরপর তিনি বিহারের রাজ্যপালের দায়িত্বেও ছিলেন।

রামনাথ কোবিন্দ ৬৫.৬৫ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হলেন। মীরা কুমার পেয়েছেন ৩৪.৩৫ শতাংশ ভোট।

ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।

Your browser doesn’t support HTML5

ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ