গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে চলমান আন্দোলন থামাতে প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

ভারতে পশ্চিমবঙ্গ সরকার, গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে দার্জিলিং পাহাড়ে আন্দোলন চট করে থামবে না ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে।

বিক্ষোভে সামনের সারিতে থাকেন মহিলারা। তাদের সামলাতে এক কোম্পানী মহিলা কেন্দ্রীয় পুলিশ পাঠাচ্ছে ভারত সরকার। রাজ্য অবশ্য চেয়েছিল দু'কোম্পানী। এছাড়া কলকাতা পুলিশের কমান্ডো প্রশিক্ষিত ১০০ পুলিশও যাচ্ছে পাহাড়ে।

ওদিকে, পাহাড়ের সব দল এক সঙ্গে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন করবে কিনা, তা বোঝা যাবে ২৪ জুনের সর্বদলীয় বৈঠকে। অন্যান্য দলের দাবি, গোর্খা জনমুক্তি মোর্চা সব সরকারি পদ ছেড়ে দিলে তবেই অন্যান্য দল হাত মেলাবে ওদের সঙ্গে। মোর্চা নিজেদের অবস্থান জানাবে ২৪ তারিখে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্ত।