জেএমবি'র ১০ আত্মঘাতী সদস্যের খোঁজে ভারতের পুলিশ

ঢাকা পুলিশ প্রশাসনের দেওয়া তথ্যনুযায়ী ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এন আই এ'র সূত্রের খবর-বাংলাদেশ থেকে পালিয়ে জামাত উল মুজাহিদিনের আত্মঘাতী বাহিনীর ১০ সদস্যের খোঁজে পশ্চিমবঙ্গ ও অসমের বিভিন্ন প্রান্তে তল্লাশি শুরু করেছে ন্যাশনাল ইনভেষ্টিগেশন এজেন্সী এন আই এ। কয়েক দিন আগে ঢাকার কাছে মিরপুর থেকে ধৃত জুম জঙ্গিদের জেরা করে এই আত্মঘাতী বাহিনীর সদস্যের কথা জানতে পারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বাংলাদেশে জঙ্গি বিরোধী অভিযানের জেরে তারা যে বাংলাদেশ ছেড়েছে, সেই তথ্যই জানতে পারে ঢাকার মেট্রোপলিটন পুলিশ এবং এই তথ্যই ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানায় ঢাকা পুলিশ। এর পরই নানা সূত্র থেকে তদন্তকারী সংস্থা জানতে পারে জুম বাহিনীর কয়েকজন সদস্য সীমান্ত পার করে এ রাজ্য ও অসমে আশ্রয় নিয়েছে। এর পরই রাজ্যের মুর্শিদাবাদ ও মালদহ জেলার সীমান্ত অঞ্চল ও অসমের ধুবরি ও বরপেটায় জোর তল্লাশিও শুরু করেছে এন আই এ। জানা গেছে এই আত্মঘাতী বাহিনীতে রয়েছে রাজ্যের খাগড়াগড় বিস্ফোরণ কান্ডের অন্যতম অভিযুক্ত কৌসর ওরফে বোমা মিজানের ঘনিষ্ঠ শাগরেদ মোস্তাফিজুর রহমান ওরফে শাকিল। কলকাতা থেকে জানিয়েছেন পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশ থেকে পালিয়ে জেএমবি'র ১০ আত্মঘাতী পশ্চিমবঙ্গ ও অসমে