ভারতে গোরক্ষার নামে বাড়াবাড়ি এবং গণপিটুনির ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে সব রাজ্য রিপোর্ট না দেওয়ায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট এবং রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে এক সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত বলা যেতে পারে গোটা দেশে গোরক্ষার নামে বাড়াবাড়ি ও গণপিটুনিতে হত্যা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে সুপ্রিম কোর্ট যে নির্দেশ ইতোমধ্যে পাঠিয়েছে, সেটি পালন করা সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে মাত্র এগারটি রাজ্য। পাঠানোর কথা ২৯টি রাজ্য ও সাত কেন্দ্রশাসিত এলাকার। এতে অসন্তোষ জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।
যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এখনো রিপোর্ট জমা দেয়নি, তাদের শেষ সুযোগ দিয়েছে বেঞ্চ। এক সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট দিতে হবে। সর্বোচ্চ আদালতের হুঁশিয়ারি, এই শেষ সুযোগ কাজে লাগিয়ে রিপোর্ট না দিলে সংশ্লিষ্ট রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের সশরীরে আদালতে হাজিরা দিতে হবে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।