দেশের উত্তর পূর্বাঞ্চলে বিজেপি'র জয়ের পরই তৃণমূল কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক বিতন্ডা বেড়েই চলেছে। এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার ফের একবার বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যের বর্ধমান জেলার দুর্গাপুরে প্রশাসনিক সভা থেকে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি। মন্দিরে মন্দিরে মাংস রেখে দিয়ে চলে যাচ্ছে। দাঙ্গা ঠৈকাতে মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়ে দেন, যারা চেষ্টা করছে তাদের হাতেনাতে ধরতে পারলে পুরষ্কৃত করা হবে, চাকরি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, দাঙ্গাবাজদের ধরুন পুরষ্কৃত করব, চাকরি দেব। ভাষনে মুখ্যমন্ত্রী বলেন (ACT)।
যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগ অবশ্য এদিন উড়িয়ে দিয়ে পাল্টা জবাবও দেয় বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সব অভিযোগ খারিজ করে জানিয়ে দেন, বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে না। তিনি বলেন, আমরা এসব করি না। দিলীপ ঘোষের অভিযোগ, সারা ভারতে কোনও সাম্প্রদায়িক হিংসা নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই দাঙ্গা হচ্ছে। সম্প্রতি রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার ঘটনার সিবিআই তদন্ত দাবি করেন তিনি।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট