গৃহ পরিচারিকাদের সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এবার জাতীয় নীতি গ্রহণের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। আজ লোকসভায় এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ার।
যদিও তা এখনও খসড়া প্রস্তাব স্তরেই রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন, গৃহ পরিচারিকাদের শ্রম সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক একটি জাতীয় নীতি প্রণয়নের কথা চিন্তাভাবনা করছে। যদিও তা পুরোপুরি খসড়া প্রস্তাব স্তরেই রয়েছে। প্রসঙ্গত বলা যেতে পারে আজ লোকসভার প্রশ্নোত্তর পর্বে গৃহ পরিচারিকাদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী।
সেই সঙ্গে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ার জানিয়েছেন, গৃহ পরিচারিকাদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত। ১৯৪৮ সালের ন্যূনতম মজুরি আইনে অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, ওড়িশা, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু এবং ত্রিপুরা ইতিমধ্যেই গৃহ পরিচারিকাদের অন্তর্ভুক্ত করেছে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট