বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সুসম্পর্কের কারনে বাংলাদেশ-ভারত সীমান্তে নানা ধরনের অপরাধ কমেছে: বিএসএফ এর প্রধান কে কে শর্মা

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর প্রধান কে কে শর্মা সীমান্ত হত্যা অনেক কমেছে বলে দাবি করে বলেছেন তাঁর দেশ সীমান্ত হত্যা চায় না। রোববার দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলার সাতকানিয়াতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে শর্মা বলেন বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সুসম্পর্কের কারনে সীমান্তে নানা ধরনের অপরাধ কমিয়া আনা সম্ভব হয়েছে।

বাংলাদেশ এবং ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক থাকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন এ সম্পর্কের কারনে এখন বিভিন্ন সীমান্ত সমস্যার সমাধান সহজেই করা যাচ্ছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী প্রধান সীমান্তে শিক্ষা এবং সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন এটা করা সম্ভব হলে সীমান্তে চোরাচালান এবং মানব পাচারের মত অপরাধ শক্ত হাতে প্রতিরোধ করা সম্ভব হবে।

দুই দেশের মধ্যে বিদ্যমান সীমান্ত হাটের কথা উল্লেখ করে শর্মা বলেন এ ধরনের আরও কিছু হাট চালু করা হবে। সীমান্ত হাটের কারনে চোরাচালান অনেকাংশে কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট