চীনের বেজিংয়ে ২৯টি দেশের প্রতিনিধিদের নিয়ে গত রবি ও সোমবার যে 'ওয়ান বেল্ট ওয়ান রোড' বৈঠক হলো, সেটি সার্বভৌমিত্বের প্রশ্ন তুলে বয়কট করেছিল ভারত।
কিন্তু কলকাতায় এক সভায় চীনা কনসাল জেনারেল মা ঝানয়ুর কথায় বোঝা গেল, এখনও ঐ প্রকল্পে ভারতের অংশগ্রহণ নিয়ে চীন আগ্রহী। তিনি বলেন, দু'হাজার বছরের প্রাচীন বাণিজ্যিক সিল্ক রুটেরই পুনরুজ্জীবনের লক্ষ্যে এই প্রকল্প। ভারতীয় সংবাদ মাধ্যম যে বলছে, চীনের গোপন লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশগুলির ওপর আধিপত্য বিস্তার, তা ঠিক নয়। পঞ্চাশের দশকের ঠাণ্ডা লড়াইয়ের আবহ ফিরিয়ে আনবার কোনও ইচ্ছে নেই চীনের। ভারত দেরিতে হলেও এই প্রকল্পে আসুক। ভারতকে ছাড়া প্রকল্পটি অসম্পূর্ণ থাকবে বলে মন্তব্য করেন কনসাল। কলকাতা থেকে গৌতম গুপ্ত।
Your browser doesn’t support HTML5
ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে ভারতের অংশগ্রহণের বিষয়ে আগ্রহী চীন