ভারত সরকার জানিয়েছে যে তাদের অর্থনীতি এ বছর, ৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পাবে। বিশ্বের একটি প্রধান অর্থনীতি হিসেবে তারা আবারও সবচাইতে দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ার অবস্থান নেবে।
সরকার অবশ্য সতর্ক করে দিয়েছে যে, পরের আর্থিক বছরের জন্য প্রধান ঝুঁকি ভারতের বৃদ্ধির ক্ষেত্রে হল আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির সম্ভাবনা৷ কারণ তারা জ্বালানি তেলের আমদানির উপর প্রচন্ড ভাবে নির্ভরশীল।