কোনও রকম রাজনৈতিক চাপে অথবা সমালোচনায় সারদা মামলার তদন্তে হাত গুটিয়ে নেবে না সি বি আই। স্পষ্ট ভাষায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক শীর্ষ কর্তা।
তদন্তের গতি প্রকৃতি দেখে সি বি আই এর দিকে কেউ আঙুল তুললেও তাতে তাদের কোনো যায় আসে না তা তারা স্পষ্ট ভাষাতেই জানিয়েছেন। দিনের শেষে তাদের একটাই লক্ষ্য তদন্ত ঠিক পথে এগোচ্ছে কিনা।
পশ্চিমবঙ্গ আগামী বিধান সভা নির্বাচনের শাসক দলের বিরুদ্ধে বিরোধী আঙুল তুলবে কিংবা গোপন বোঝাপড়া হয়েছে বলে কোনো অভিযোগ উঠলেও সি বি আই কোনো রাজনৈতিক চাপের কাছে মাথা নোয়াবে না বলেও জানিয়েছেন সি বি আই এর শীর্ষ আধিকারিক। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।
Your browser doesn’t support HTML5
সারদা মামলার তদন্ত চলবে: সি বি আই