ভারতের মুম্বাইয়ের একটি স্টেশনে পদপিষ্ট হয়ে মারা গেছেন ২৭ জন। আহত হয়েছেন আরো ৩৩ জন।
শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ মুম্বাইয়ের এলফিনস্টোন স্টেশনে জড়ো হয়েছিলেন বহু যাত্রী। হঠাৎ বৃষ্টি এলে মাথা বাঁচাতে যাত্রীরা উঠে আসেন সরু ফুট ব্রিজে। অতিরিক্ত ভিড়ে ধাক্কাধাক্কিতে ঐ হতাহতের ঘটনা ঘটে।
বৃটিশ আমলের ১০৬ বছরের পুরনো ঐ ব্রিজের প্রস্থ বাড়ানোর প্রস্তাব রেল মন্ত্রক বাতিল করে দেয় অর্থাভাবের কারণ দেখিয়ে। প্রাণের বিনিময়ে তার দণ্ড দিলেন এই যাত্রীরা। প্রশ্ন উঠেছে, সরকারের কাছে কোনটা বড়- বুলেট ট্রেন না পুরনো পরিকাঠামোর উন্নয়ন? এমন ঘটনা কিন্তু মুম্বাইয়ের শহরতলীর অনেক স্টেশনেই ফের ঘটে যেতে পারে যে কোন দিন।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে গৌতমগুপ্তের রিপোর্ট।