২০৩২ সালের অলিম্পিকের দায়িত্ব নেওয়ার কথা ভাবছে ভারত?

১৯৫১ সালে এশিয়ান গেমস অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছিল ভারত। ক্রমশ ঐ অনুষ্ঠান বহরে বেড়েছে, ভারতও আরও দু বার দায়িত্ব নেয়। কিন্তু তা বলে অলিম্পিকস অনুষ্ঠানের কথা কি ভারত ভাবতে পারে? সত্যিই ভাবছে ভারত। ক্রীড়া মন্ত্রককে দায়িত্ব দেওয়া হয়েছে ২০৩২ সালের অলিম্পিকের দায়িত্ব নেওয়ার কথা ভারত ভাবতে পারে কিনা, তার সব দিক বিবেচনা করে রিপোর্ট দাখিল করতে। তারপর সরকার তা খুঁটিয়ে দেখে অলিম্পিক কমিটির কাছে আবেদন জানানোর নিয়ে সিদ্ধান্ত নেবে। কেবল এর জন্য পরিকাঠামো, বিপুল অর্থ, অলিম্পিক অনুষ্ঠিত হলে তার সুবাদে দেশের সম্মানবৃদ্ধি ইত্যাদি সব কিছু নিয়ে ভাবতেই হবে। আরেকটা বিষয় হল, বিভিন্ন খেলায় ভারতের নিজের মান। আয়োজক দেশ যদি পদক তালিকার একেবারে নিচের দিকে থাকে, সেটা দেশের সম্মান বাড়ায় না।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট