ভারতের সংবাদ সংস্থা সূত্রের খবর সে দেশে চরবৃত্তির কাজে বাজপাখিদের কাজে লাগাচ্ছে পাকিস্তান- সম্প্রতি রাজস্থানের শ্রী গঙ্গানগর শহরে ধরা পড়া একটি বাজপাখির পায়ে বাঁধা ইলেকট্রনিক যন্ত্র এই সন্দেহই উস্কে দিয়েছে।ভারতের ক্ষতিসাধনের জন্য দীর্ঘদিন ধরেই সম্ভাব্য সকল উপায় অবলম্বন করে চলেছে পাকিস্তান। এবার শ্রী গঙ্গানগরে একটি বাজপাখিকে দেখে সন্দেহ হওয়ায় সেটিকে ধরেন নিরাপত্তাকর্মীরা। ভালো করে পরীক্ষা করে দেখা যায়, পাখিটির পায়ের সঙ্গে বাঁধা ইলেকট্রনিক যন্ত্র।বাজপাখির পায়ে এ ধরনের ইলেকট্রনিক যন্ত্র বেঁধে রাখার উদ্দেশ্য কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।উল্লেখ করা যেতে পারে সম্প্রতি পাঞ্জাবের গুরদাসপুরে পাকিস্তান লেখা বেলুনও পাওয়া গিয়েছি। এই ঘটনাও উদ্বেগজনক। পুলিশ জানিয়েছে, পাকিস্তানের দিক থেকেই ওই বেলুনগুলি উড়ে এসেছিল বলেই খবর।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।
Your browser doesn’t support HTML5
পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট বাজ পাখি