ত্রিপুরা রাজ্যে তৃণমূলের ৬ বিধায়ক যোগ দিয়েছেন বিজেপি'তে

ভারতের ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের ৬ বিধায়ক যোগ দিয়েছেন বিজেপি'তে। দলত্যাগীদের নেতা সুদীপ রায়বর্মণ সোমবার আনুষ্ঠানিক দলবদলের পরে বলেছেন, ত্রিপুরায় তৃণমূলের এবার কেবল সাইনবোর্ডটাই রইল।

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের পরে সুদীপবাবুর দাবি, তাঁদের সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপি'তে এসেছেন ২৫,০০০ অনুগামীও। দীর্ঘদিন কংগ্রেসে থাকবার পর তিনি তৃণমূলে এসেছিলেন সিপিএম-বিরোধী রাজনীতি করতে। তাতে বিশেষ কিছুই না এগোনোর পরে শেষ পর্যন্ত বিজেপি যোগ দিলেন।

পূর্ব ভারতে প্রভাব বিস্তারের লক্ষ্যে বিজেপি উত্তর-পূর্বাঞ্চলে আসাম ও আরো ২টি রাজ্যে ক্ষমতায়। সম্প্রতি বিহারেও জোট সরকারে। এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্ত।

ভারতে দল বদলের রাজনীতি ও এর প্রভাব নিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাওহীদুল ইসলাম কথা বলেছেন আমাদের কলকাতা সংবাদ দাতা গৌতম গুপ্তের সঙ্গে।

Your browser doesn’t support HTML5

ভারতে দল বদলের রাজনীতি ও এর প্রভাব