আজ ভারতে ঊনসত্তর তম প্রজাতন্ত্র দিবসের সকালে তিনটি বিস্ফরণে কেঁপে উঠল দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমের তিনসুকিয়া। সকালে প্রথম বিস্ফোরণটি হয় তিনসুকিয়া সংলগ্ন জাগুন এলাকায়। তবে এই ঘটনায় কোহনও হতাহতের খবর মেলেনি। অন্যদিকে, এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ফের লেডু ও তিরাপ গেটের কাছে জোড়া বিস্ফোরণ হয়।
এই ঘটনার পিছনে জঙ্গিগোষ্ঠী উলফা'র হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, বিস্ফোরণ ঘটানোর জন্য আই ই ডি ব্যবহার করা হয়েছিল।জানা গেছে, আজ শুক্রবার ভারতীয় সময় সকাল আটটা নাগাদ হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে জাগুন পুলিস থানা সংলগ্ন এলাকা।
এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় সেখানে। ঘটনার তদন্ত শুরু হতেই ফের খবর মেলে জোড়া বিস্ফোরণের। তিনসুকিয়ার লেখাপানি সংলগ্ন লেডু ও তিরাপ গেটের কাছে বিস্ফোরণ ঘটে। এর পরই প্রশাসনিক তৎপরতার সাথে তদন্তের কাজ শুরু হয় বলে খবর।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট