পাকিস্তানের আদলেই বিভিন্ন খবরাখবর জোগাড় করতে কলকাতায় চীনের গোয়েন্দা সংস্থা চর পাঠাচ্ছে বলে অভিযোগ তুললেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা।
প্রসঙ্গত বলা যেতে পারে, ইতোমধ্যেই সাম্প্রতিক কালে একের পর এক পাকিস্তানী চর ধরা পড়েছে কলকাতা থেকে। কলকাতা বিমান বন্দর থেকে ধৃত চীনা নাগরিককে চীনা সংস্থা কলকাতায় পাঠিয়েছে কিনা এবার সেই প্রশ্নই তুলেছে কেন্দ্রীয় গোয়েন্দারা।
গোয়েন্দা সূত্রের খবর, চীনা নাগরিক শাও লিয়ং নামের এক ব্যক্তি কলকাতা বিমান হংকং যাওয়ার পথে কলকাতা বিমান বন্দরে শুল্ক দফতরের হাতে ধরা পড়ে প্রায় ২৯ লক্ষ টাকার বেআইনী ওষুধ সমেত। ধৃত ব্যক্তি এক চীনা সংস্থায় উচ্চ পদে চাকরী করেন যদিও গোয়েন্দারা জানতে পেরেছেন ধৃত ব্যক্তির চাকরীর সংস্থায় ওষুধ সংক্রান্ত কোনো রকম লেনদেন নেই। এবং ওই জিজ্ঞাসাবাদ করেও সন্তুষ্ট হওয়ার মতো তার কাছ থেকে উত্তর না পেয়েই গোয়েন্দারা তাকে গ্রেফতারের নির্দেশ দেন এবং ধৃত ওই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয় এবং আদালতের নির্দেশে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজনে পুলিশ ও গোয়েন্দারা তাকে নিজেদের হেফাজতে নিয়েছে বলেই খবর। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।
Your browser doesn’t support HTML5
কলকাতায় চীনের এক চর গ্রেফতার