ভারতীয় বাংলা চলচ্চিত্রে ১০০ কোটি টাকার বিনিয়োগ

চলচ্চিত্র মহলকে একবারে চমকে দিয়ে প্রযোজনা সংস্থা এস.ভি.এফ. ঘোষণা করল, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ৩ বছরে তারা ২৫টি বাংলা ছবি তৈরিতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। অতীতে এত টাকার লগ্নি ও একেবারে ৩ বছরে ২৫টি চলচ্চিত্র নির্মাণের কথা ভাবতেও পারে নি কেউ। তার মানে, বাংলা ছবির বাণিজ্যিক ভবিষ্যত নিয়ে প্রযোজনা সংস্থা আশাবাদী। টাকা ঢালার সঙ্গে সেই লগ্নি ফেরত পাবারও ভরসা করছে এরা। এই সংস্থা দীর্ঘ দিন ধরেই বাংলা ছবি প্রযোজনায় জড়িত।

ছবিগুলির পরিচালকদের মধ্যে থাকছেন, সন্দীপ রায়, অঞ্জন দত্ত, সৃজিত মুখোপাধ্যায বা অরিন্দম শীলের মত সফল পরিচারকেরা। সম্প্রতি অনেক বাংলা ছবি মুক্তি পেলেও বাণিজ্যিক সাফল্য পেয়েচে গুটিকয়েক মাত্র।

এই প্রেক্ষাপটেও এত টাকা লগ্নির কথা জানলে চলচ্চিত্র মহল যে উদ্দীপ্ত হবে, তাতে আর সন্দেহ কি? আগাম এই পরিকল্পনার কথা জেনে যাওয়ায় সংশ্লিষ্ট সকলেই যে যার কাজের ক্যালেন্ডারও স্থির করে নিতে পারবেন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট