বিস্ফোরনে আবহেই যেন চব্বিশ ঘন্টা না কাটতেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল রাজ্যের উত্তর বঙ্গের পাহাড়।গতকার বৃহস্পতিবার ভারতীয় সময় গভীর রাত দেড়টা নাগাদ পেশক নদীর উপর পেশক সেতুতে বিস্ফোরণ ঘটে। তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাওয়ার রুট পেশক। পুলিশ প্রশাসন সূত্রের খবর, সেতুটি ধ্বংসের উদ্দেশ্য ওই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তবে লোহার সেতুটি অক্ষত রয়েছে, এবং বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ করা যেতে পারে গত বুধবার ও রাত একটা নাগাদ নেপাল সীমান্ত লাগোয়া সুখিয়াপোখরি থানার বাইরেও জোরাল বিস্ফোরণ হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এদিকে গতকালের বিস্ফোরনের ঘটনায় স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরণে সেতুটির কোনও ক্ষতি হয়নি। যান চলাচলে কোনও সমস্যা হবে না। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গভীর রাতে বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা। তারপরই পুলিশকে খবর দেওয়া হয়। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশবাহিনী। ইতিমধ্যে ঘটনারটির তদন্ত শুরু করা হয়েছে। নাশকতা ঘটাতে কোন ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, রাতেই পাহাড়ে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় পেডং সমষ্টির যুব মোর্চার সভাপতি পালদেন ভুটিয়াকে। প্রশাসনের কোনো কোনো মহলের মতে, এই ঘটনায় নেপালের মাওবাদী কিংবা অন্য বিদেশি শক্তির হাত থাকতে পারে৷ কারও কারো সন্দেহ, এই ঘটনা আদতে মোর্চার অন্তর্দ্বন্দ্বের জের৷ পুলিশ প্রশাসন তল্লাশি চালিয়ে নিশ্চিত হতে চাইছে, পাহাড়ের আরও কোথাও এ জাতীয় বিস্ফোরক মজুত রয়েছে কি না।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট