প্রায় ২ মাস ধরে দার্জিলিং পাহাড়ে বনধ ডেকে বসে রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। এর ফলে পাহাড়ে সব বন্ধ, ঘরে ঘরে খাবারেরও জোগাড় নেই। মোর্চার জেদ ছিল, রাজ্যের সঙ্গে কথা নয়, তারা বৈঠক করবে কেবল ভারত সরকারের সঙ্গে। আর, একমাত্র আলোচ্য হতে হবে, গোর্খাল্যান্ড রাজ্য গঠন। কেন্দ্র রাজ্যকে ছাড়া বৈঠকে সম্মত নয়, নতুন রাজ্য গঠনেও আগ্রহী দেখায় নি। রাজ্য তো বলেই দিয়েছে, স্বতন্ত্র রাজ্যের প্রশ্নই ওঠে না। ঘরে-বাইরে চাপে পড়ে মোর্চা এ বার জানিয়ে দিল, রাজ্য বৈঠকের জন্য আমন্ত্রণ জানালেই তারা কথায় রাজি। মনে হচ্ছে, এত দিনে দার্জিলিঙে অচলাবস্থার বরফ ভাঙতে চলেছে। কোণঠাসা মোর্চার পক্ষেও একটা বেরোনোর পথ দরকার।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট