নর্দান ভার্জিনিয়ার প্রাঙ্গণে ‘সুরজিৎ ও বন্ধুরা’

বাঙালীর সর্বশ্রেষ্ঠ উৎসব, দুর্গাপূজা, যখন প্রায় শেষ, ঢাকের বোলে যখন বিষাদের সুর, সেই সময় আমরা পেলাম, এক মনমাতানো গানের আসর ব্যান্ডে ‘সুরজিৎ ও বন্ধুরা’। সুরজিৎ চট্টোপাধ্যায় গাইলেন, নর্দান ভার্জিনিয়ার প্রাঙ্গণে। বাংলার এক প্রত্যন্ত জেলা শহর, রামপুরহাটে জন্ম নেওয়া, দীর্ঘদেহী, সুঠাম যুবক, সুরজিত, যার ‘বারান্দায় রোদ্দুর’ বাঙালীর জীবনে ঝলমলে আলো এনে দিয়েছিল, তাকে একান্ত সাক্ষাতকারে আমরা পেয়েছিলাম ভয়েস অফ আমেরিকার তরফ থেকে। তিনি শোনালেন তার অসামান্য গানের কিছু ঝলক।আরও শোনালেন তার শৈশবের কথা, গানের পরিমণ্ডল , যার মধ্যে তার বেড়ে ওঠা তার গল্প, তার পর কলকাতার জনারণ্যে কিভাবে তিনি তার জায়গা করে নিলেন, কিভাবে জন্ম নিল আজকের সুরকার, গীতিকার, ও গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়। বাংলা মঞ্চ, সিনেমা, নাটক সর্বত্রই আজ যার অবাধ যাতায়ত, সেই সুরজিতের সর্বশেষ চলচ্চিত্র ‘প্রাক্তন’ এর গানও কয়েকটি কলি রয়ে গেল উপরি পাওনা হিসেবে।

Your browser doesn’t support HTML5

ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে সুরজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন জয়তী দাশগুপ্ত।