পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের মুখে কলকাতার ৮টি বিধানসভা কেন্দ্রের রির্টানিং অফিসারদের সরিয়ে দিল কমিশন। কারা ভোট পরিচালনা করবেন? সবকটি কেন্দ্রেই বিজ্ঞপ্তি জারি নয়া রির্টানিং অফিসারের নামও ঘোষণা করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত বলা যেতে পারে ইতিমধ্যেই এ রাজ্যে তৃতীয় দফায় ৩ জেলায় ৩১ টি বিধানসভাকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। সপ্তম ও অষ্টম দফায় ভোট নেওয়া হবে কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রে।
Your browser doesn’t support HTML5
৮টি বিধানসভা কেন্দ্রের রির্টানিং অফিসারদের সরিয়ে দিয়েছে কমিশন
সপ্তম দফায় ভোট হবে কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জে, আর অষ্টম তথা শেষ দফায় চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়ায়। যে যে কেন্দ্রের রিটার্নিং অফিসারদের সরানো হয়েছে তাহল কলকাতা বন্দর, ভবানীপুর, এন্টালি, বেলেঘাটা, শ্যামপুকুর, কাশীপুর বেলগাছিয়া, জোড়াসাঁকো ও চৌরঙ্গি। সংশ্লিষ্ট সূত্রের খবর, এই সব কেন্দ্রের রিটার্নিং অফিসারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছিল। তাঁদের কাজে অসন্তুষ্ট হয়ে কড়া পদক্ষেপ করল কমিশন।