ইন্টারপোল বলছে যে ইসলামিক স্টেটের জঙ্গিরা যে যুক্তরাষ্ট্রের একজন সাংবাদিকের শিরশ্ছেদ করেছে তাতে মধ্যপ্রাচ্যের এই বিবদমান অঞ্চলগুলোতে যাওয়া বিদেশী যোদ্ধাদের হুমকির সমন্বিত মোকাবিলার প্রয়োজনীয়তার কথা জরুরী হয়ে পড়েছে।
তার বলছে যে বৃহস্পতিবার জেইমস ফোলির হত্যা গোটা বিশ্বকে শঙ্কিত করেছে এ্ং ইরাক ও সিরিয়ায় তৎপর ইসলামিক স্টেট যোদ্ধাদের বিকৃতির পরিচয় তুলে ধরেছে।
এ বিবৃতির আগে গতকাল প্রেসিডেন্ট বারাক ওবামাও এ ধরণের কথা বলেন। তিনি বলেন যে আরো একজন সাংবাদিকের জীবনের হুমকি সত্বেও যুক্তরাষ্ট্র আমেরিকানদের সুরক্ষার জন্যে সব কিছুই করে যাবে।
তিনি বলেন যে জিম ফোলির জীবন তার ঘাতকদের জীবন থেকে সম্পুর্ণ ভিন্ন। তিনি বলেন আই এস আই এল শহর এবং গ্রামগুলো বিধ্বস্ত করেছে , নিরাপরাধ অসামরিক লোকজনকে ভীরুর মতো হত্যা করেছে।