গুলশানের ঘটনার পর গতকাল শোলাকিয়ায় ঈদের নামাজে সম্ভাব্য হামলার প্রাক্কালে আবার ও আক্রমণ হলো পুলিশের উপর । পুলিশ , জঙ্গি এমনকী নিরীহ মানুষ ও প্রাণ হারালো । এই সব হামলার স্বরূপ , হামলা মোকাবিলার উপায় এ নিয়েই American Public University System ‘এর School of Security and Global Studies এর Adjunct Faculty ড সাইদ ইফতিখার আহমেদে বর্তমানে এই সমন্বিত আক্রমণের কারণ তুলে ধরেছেন।
তিনি বলেন এক সময়ে ১৯৯০ ‘র দশকে জঙ্গিবাদ ছিল বিচ্ছিন্ন এবং ঘরের সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত কিন্তু এখন এটি আন্তর্জাতিক রপ নিয়েছে। সে কারণেই তিনি মনে করেন বাংলাদেশের জঙ্গিবাদ দমনে এখন জোটবদ্ধ ভাবে আন্তর্জাতিক প্রয়াস নেওয়া প্রয়োজন। তার সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে ফোনে কথা বলেছেন আনিস আহমেদ । শুনুন সেই সাক্ষাৎকারটি
Your browser doesn’t support HTML5
শুনুন ড সাঈদ ইফতেখার আহমেদের সাক্ষাৎকার