যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের পরিচালক জেইমস ক্ল্যাপার গতকাল সেনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সামনে এক শুনানিতে পরিস্কার ভাবে বলেছেন গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় রাশিয়া হ্যাকিং এর মাধ্যমে হস্তক্ষেপ করেছে। এই অভিযোগ গোয়েন্দা দপ্তরগুলোর তরফ থেকে এর আগেই করা হয়েছে। নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অবশ্য এই অভিযোগ নাকচ করে দিয়েছেন । মি ট্রাম্পের সঙ্গে এই টানাপোড়েন প্রসঙ্গ নিয়েই টেক্সাসের এ এন্ড এম ইউনিভার্সিটির সমাজতত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড মেহনাজ মোমেনের সঙ্গে কথা বলেছেন , আমাদের স্টুডিও থেকে , আনিস আহমেদ :
Your browser doesn’t support HTML5
শুনুন ড: মেহনাজ মোমেনের সাক্ষাৎকার