ইরাকী কর্মকর্তারা বলেছেন, দেশের উত্তরাঞ্চলে জ্বালানী স্থাপনায়, চরমপন্থীরা দুবার আক্রমণ চালিয়ে অন্তত ৫জনকে হত্যা করেছে।
রবিবার দুটো হামলাই চালানো হয় কার্কুক প্রদেশের কুর্দী নিয়ন্ত্রিত এলাকায়।
কর্তৃপক্ষ বলেছে প্রথম হামলা হয়, কার্কুকের ১৫ কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলে। বন্দুকধারীরা গ্যাস স্থাপনার চার কর্মীকে গুলিবর্ষণ করে হত্যা করে এবং ভবনটির চতুর্দিকে বিস্ফোরক পেতে রাখে।
কাছাকাছি বাই হাসান তেল কেন্দ্রে দ্বিতীয় আক্রমণ হয়। চরমপন্থীরা বিস্ফোরক ভর্তি ভেস্ট গায়ে এক প্রকৌশলীকে হত্যা করে। হামলায় ৬ জন আহত হয়। জঙ্গিরা সেখানে আগুন ধরিয়ে দেয়।
অন্তত চার আক্রমণকারী নিহত হয়।