ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী দুর্নীতি হ্রাস ও সরকারের উন্নয়নের লক্ষ্যে সংস্কারের প্রস্তাব দিয়েছেন এবং তার অধীনে ভাইস প্রেসিডেন্ট ও উপ প্রধানমন্ত্রীর পদ উঠিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
বিদ্যুৎ ব্যবস্থা সহ অব্যবস্থাপনা এবং পরিষেবা ব্যবস্থার অভাবের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে প্রতিবাদ বিক্ষোভের পর, রবিবার মি আবাদী ওই প্রস্তাবের কথা ঘোষণা করেন।
ওই পরিকল্পনায় তিন ভাইস প্রেসিডেন্টের পদ বাতিল করার কথা বলা হযেছে। এর মধ্যে অন্তর্ভুক্ত মি আবাদীর পূর্বসুরি নুরি আল মালিকী। এতে আরও বলা হয়েছে কর্মকর্তা নিয়োগের ব্যাপারে যে দলীয় ও সাম্প্রদায়িক কোটা ব্যবস্থা আছে তার অবসান হবে। কর্মকর্তাদের জন্য যে সংখ্যক দেহরক্ষী দেওয়ার কথা তাও হ্রাস করা হবে।
ইরাকের সংসদকে এই পরিকল্পনা অনুমোদন করতে হবে।