ইরাকে বেশ কয়েকটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়, আহত হয় অন্যান্য প্রায় ২০০ মানুষ। ইরাকে সহিংসতা ও সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে।
সোমবার অধিকাংশ বিস্ফোরণ ঘটে বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায়। দক্ষিনাঞ্চলের বাসরা শহরে একটি বোমা বিস্ফোরিত হয়।
তাৎক্ষনিক কেউ আক্রমণের দায় স্বীকার করেনি।
ইরাকে আল কায়দা সংশ্লিষ্ট সংগঠন প্রায়ই সমন্বিত ভাবে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। তাদের লক্ষ্য শিয়াদের নেতৃত্বে সরকারের ক্ষতি করা।
সুন্নি মুসলমানরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছে এবং বলেছে সরকার তাদের প্রয়োজনীয়তা অগ্রাহ্য করছে এবং রাজনৈতিক ভাবে তাদের প্রান্ত সীমায় ঠেলে দিচ্ছে।
গত কয়েক মাসে সহিংসতায় বিপুল সংখ্যক মানুষ নিহত হয়।