কথিত ইসলামিক স্টেট গোষ্ঠি কুর্দি অধিকৃত সিরিয়ার সীমান্ত শহর কোবানীতে নতুন করে আক্রমণ অভিযান চালিয়েছে। আজ বৃহস্পতিবার সে দেশে বিদ্রোহীদের আক্রমণের তিনটি ঘটনার মধ্যে এটি একটি।
Syrian Observatory for Human Rights ‘এর তথ্য অনুযায়ী তুরস্কের সঙ্গে সীমান্ত পারাপারের স্থান কোবানীর কাছে আজ সকালে এই আক্রমণ শুরু হয় আত্মঘাতী বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে। তারা বলছে এই লড়াইয়ে অনেকেই হাতহত হয়েছে।
ব্রিটেন ভিত্তিক এই সংগঠনটি পরে বলেছে যে স্বঘোষিত এই ইসলামিক স্টেটের যোদ্ধারা কোবানীর দক্ষিণে বারখ বুটান শহরে শিশু ও নারীসহ অন্তত কুড়ি জনকে হত্যা করেছে।
যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন বিমান অভিযানের সমর্থনে কুর্দি যোদ্ধারা , ইসলামিক স্টেট গোষ্ঠির সঙ্গে কয়েক মসি ধরে লড়াইয়ের পর , জানুয়ারী মাসে কোবানীর নিয়ন্ত্রণ গ্রহণ করে। কথিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে এই বিঝয়কে গুরুত্বপূণর্ প্রতীকি বিজয় হিসেবে দেখা হয়।
আজ আবার , অবজারভেটারী জানিয়েছে যে স্বঘোষিত ইসলামিক স্টেট বাহিনী উত্তর পুর্বাঞ্চলের হাসাকা শহরে দুটি মহল্লা দখল করে নিয়েছে। সিরিয়ার সামরিক সুত্রগুলো এই খবরের সত্যতা অস্বীকার করেছে এবং রয়টারের খবর অনুযায়ী তারা বলছে যে সরকারী বাহিনী জিহাদিদের আক্রমণ প্রতিহত করেছে।
হাসাকার নিয়ন্ত্রণ কুর্দি এবং সিরিয়ার সরকারী বাহিনীর মধ্যে বিভক্ত রয়েছে। এ শহরটি বার বার আই এস এর আক্রমণের সম্মুখীন হয়েছে। এ দিকে Southern Front alliance নামে বিদ্রোহীদের একটি জোট দক্ষিণের দারা শহরে আজ সরকারী বাহিনীর উপর আক্রমণ চালিয়েছে।