জাপানের কর্মকর্তারা সিরিয়ায় ৩ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া সাংবাদিকের মুক্তির কথা জানিয়েছেন I জাপানি সাংবাদিক, Jumpei Yasuda কে ২০১৫ সালে নিখোঁজ হবার পর, মাঝে মধ্যে অন লাইন ভিডিওতে দেখা গিয়েছে I জাপানের প্রধান কেবিনেট সেক্রেটারি, Yoshihide Suga বুধবার সাংবাদিকদের জানান যে, তারা Yasuda নামের এক ব্যক্তিকে তুরস্কের ইমিগ্রেশন দফতরে সনাক্ত করেছেন I তিনিই যে সে নিখোঁজ সাংবাদিক, জাপানি কর্মকর্তারা তা নিশ্চিত করতে জিজ্ঞাসাবাদ করছেন I
প্রধানমন্ত্রী, শিনজো আবে তাঁর মুক্তির খবরে আনন্দ প্রকাশ করেছেন এবং মুক্তিতে সহায়তা দেবার জন্য কাতার ও তুরস্ক সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন I