এক ইটালীয় নাগরিক হত্যাকান্ডের ঠিক ৫ দিনের মাথায় শনিবার একজন জাপানি নাগরিককে প্রায় একই ধরনের গুলি করে হত্যা করা হয়েছে। বাংলাদেশের উত্তরের জেলা রংপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জে কয়েকজন অস্ত্রধারী গুলি করে এবং তাতে হোসে কোনিও নামের ৬৬ বছর বয়সী ওই জাপানি নাগরিক নিহত হন। তিনি মাহীগঞ্জে একটি গ্রামে একটি জমি নিয়ে গরুর উন্নতমানের ঘাষ চাষ করতে বলে স্থানীয়রা জানিয়েছেন। গত ৮ আগস্ট তিনি ভারত থেকে লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি রংপুর শহরে একটি বাসায় একাই বসবাস করতেন। তার অবস্থান সম্পর্কে পুলিশ অবগত ছিল না বলে পুলিশ এখন বলছে। ২ জন বাংলাদেশীর সাথে সখ্যতার কারণে তিনি বাংলাদেশে আসতেন বলে স্থানীয়রা বলছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে। পুলিশ বলছে, স্থানীয়দের সাথে দ্ব›দ্ব, না অন্য কারণে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এক বিবৃতিতে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট জাপানি নাগরিক হত্যাকান্ডে গভীর শোক প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, কর্তৃপক্ষ সব দিক বিবেচনায় নিয়েই তদন্ত কাজ করবেন এবং খুব শিগগিরই দোষীদের বিচারের আওতায় আনতে সক্ষম হবেন।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5
japanese news amir