জঙ্গি সংগঠন নব্য জেএমবির সামরিক শাখার উত্তরবঙ্গ প্রধানসহ চার সদস্যকে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের তরফে বৃহস্পতিবার জানান হয়েছে বুধবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে বগুড়া জেলার মোকামতলা বন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন নব্য জেএমবির উত্তরবঙ্গ সামরিক শাখার প্রধান বাবুল আকতার, শুরা সদস্য আলমগীর , দেলোয়ার হোসেনএবং আফজাল ।
পুলিশের তরফে আরও জানান হয় ঢাকার গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধী গ্রেফতার হওয়ার পর বাবুল আকতার নব্য জেএমবির উত্তরবঙ্গের সামরিক শাখার নেতৃত্বে আসেন।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
জহুরুল আলমের রিপোর্ট জেএমবি