সিলেট জঙ্গি আস্তানায় নিহতদের মধ্যে জেএমবির এক শীর্ষ নেতা

সিলেট মহানগরীর শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় নিহত চার জঙ্গীর মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়তুল মুজাহেদিন বাংলাদেশ জেএমবির শীর্ষ নেতা মাঈনুল ইসলাম মুসা রয়েছেন বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্রসমূহ।

সূত্রসমূহ আরও জানায় নিহত চার জঙ্গির একজনের চেহারার সাথে মুসার ছবির সঙ্গে মিল রয়েছে। তবে তার পরিচয় চূড়ান্ত ভাবে নিশ্চিত হওয়ার জন্য ডিএনএসহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে সুত্রসমুহ বলেছে।

পুলিশ এবং কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন তামিম, মেজর জাহিদসহ কয়েকজন জেএমবির শীর্ষ নেতা আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হলে মুসা নব্য জেএমবিকে গোছানোর চেষ্টা করছিলেন।

এদিকে, সেনা বাহিনীর বোমা নিষ্ক্রিয় করন দল মঙ্গলবার শিববাড়ির জঙ্গী আস্তানাটিতে নিহত জঙ্গীদের রেখে যাওয়া কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো নিষ্ক্রিয় করেছে বলে ঘটনাস্থল থেকে সংবাদদাতারা জানিয়েছেন।

Your browser doesn’t support HTML5

সিলেট জঙ্গি আস্তানায় নিহতদের মধ্যে জেএমবির এক শীর্ষ নেতা