প্রধানমন্ত্রীকে জন কেরি এবং বান কি মুনের ফোন : একটি আলোচনা

  • আনিস আহমেদ
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন , যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি এবং জাতিসংঘের মহাসচিব বান কী মুন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি , বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে দেশটির চলমান অবস্থা নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানিয়েছেন যে মানবতা বিরোধী অপরাধের জন্যে অভিযুক্ত কাদের মোল্লার মৃত্যু দন্ড নিয়েও আলোচনা হয়েছে। বুধবার দুপুরে টেলিফোন জন কেরি বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক সঙ্কট চলছে তার নিস্পত্তিতে সংলাপ অনুষ্ঠানের উদ্যোগের জন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তবে পাশাপাশি বর্তমানে যে পরিমাণে সহিংসতা চলছে তাতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। মি কেরি আবার ও রাজনৈতিক নিস্পত্তির উপর ও জোর দেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন যে তাদের মধ্যে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের দায়ে অভিযুক্ত কাদের মোল্লার দন্ডের বাস্তবায়ন নিয়েও কথা আছে। বান কী মুন আবারও রাজনৈতিক সমঝোতার ওপর জোর দিয়েছেন ।

এ দিকে জাতিসংঘের প্রতিনিধি , সহকারী মহাচিব অস্কার ফার্নান্ডেজ-তারাঙ্কো পাঁচ দিনের বাংলাদেশ সফর শেষে , রাজনৈতিক নিস্পত্তির ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন। তাঁর উদ্যোগে আওয়ামি লীগ ও বি এনপি ‘র মধ্যে এরই মধ্যে দু দফা আলোচনা হওয়া সত্বেও, এখনও পর্যন্ত সংকট সমাধানের , সমস্যা নিস্পত্তির কোন লক্ষণ দেখা দিচ্ছে না। এ নিয়ে, ভয়েস অফ আমেরিকার ঢাকা সংবাদদাতার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন আনিস আহমেদ ।