সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে মোহাম্মদ উল্লাহ মামুনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ

Map of Bangladesh

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান সোমবার রাতে ঢাকার পল্টন থানায় বিএনপির সহযোগী সংগঠন জাসাসের এই কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পল্টন থানা পুলিশ জানিয়েছে প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে এ মামলায়।

উল্লেখ্য, জয়ের ক্ষতি করার উদ্দেশ্যে সংরক্ষিত গোপন তথ্য পেতে এফবিআইএর এক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অপরাধে গত ৪ মার্চ মামুনের ছেলে রিজভী আহমেদ সিজারকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় নিউ ইয়র্কের একটি আদালত।

পুলিশ জানিয়েছে পল্টন থানায় দায়ের করা মামলার এজাহারে মামুন ছাড়া অন্য কারও নাম না থাকলেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা এতে জড়িত থাকতে পারেন বলে উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্টটি পাঠিয়েছেন জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট