যৌন অসদাচরণের অভিযোগ উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জের বিরুদ্ধে

যৌন অসদাচরণের অভিযোগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসান্জকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তার কথা জানিয়েঝেন সুইডেনের আইনজীবিরা।

মামলার আইনজীবি ম্যারিয়ান নি শুক্রবার বলেছেন লন্ডনেরএকুয়েডর দূতাবাসে অবস্থানরত এ্যাসাঞ্জের ডিএনএ’র নমুনা চান তিনি।

২০১২ সালে বৃটেনের আদালত তাকে যৌন অসদাচরণের অভিযোগে সুইডেনের কাছে অর্পন করা হতে পারে বলার পর এ্যাসাঞ্জ একুয়েডর দূতাবাসের শরণার্থী হন।

অস্ট্রেলিয়ার সাবেক এই সাংবাদিক শংকিত যে সুইডেন তাকে হয়ত যুক্তরাস্ট্রের হাতে তুলে দিতে পারে যেখানে যুক্তরাস্ট্রের ইতিহাসে সর্ববৃহৎ গোপন দলিলাদি ফাঁস করার দায়ে তাকে বিচারের মুখোমুখি দাড়াতে হবে।