নরেন্দ্র মোদি তাঁর দুদিনের ওয়াশিংটন সফরকালে পারমানবিক নিরাপত্তা শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দুদিনের ওয়াশিংটন সফরকালে পারমানবিক নিরাপত্তা শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন বিশ্বের ৫০টিরও বেশি দেশের নেতৃবৃন্দের সঙ্গে মিলে।যুক্তরাষ্ট্রে এটা নরেন্দ্র মোদির তৃতীয় এবং ওয়াশিংটনে দ্বিতিয় সফর। এ সফরকালে বেশ কয়েক বিশ্ব নেতৃবর্গের সঙ্গে এবং বিশেষ করে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তাঁর বেশ কিছু বিষয় নিয়ে কথাবার্তা হবার কথা। এসব বিষয়ের মধ্যে দু’দেশের মধ্যেকার অর্থনৈতিক সম্পর্ক বিশেষ তাৎপর্যপুর্ণ বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা কথা বলি নতুন দিল্লির দি টেলিগ্রাফ পত্রিকার ব্যুরো প্রধান জয়ন্ত রায়চৌধুরির সঙ্গে। ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবরুদ্দীন।

Your browser doesn’t support HTML5

jayanto