কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে মঙ্গলবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে।
সোমবার কুয়েতে প্রবাসী মৌলভীবাজার জেলার কান্দিগাঁও গ্রামের জুনেদ মিয়ার সালমিয়াহ এলাকার বাসভবনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হলে ওই পাঁচজন প্রাণ হারান। খবরে বলা হয় তীব্র ধোঁয়ায় শ্বাসরোধে মারা যান ২০০২ সাল থেকে পরিবার পরিজন নিয়ে কুয়াতে বসবাসরত জুনেদের স্ত্রী এবং চার সন্তান। ঘটনার সময় জুনেদ মিয়া বাস ভবনের বাইরে ছিলেন বলে জানা গেছে।
নিহতদের মরদেহ দেহ কুয়েতের একটি হাসপাতালে রাখা হয়েছে। তাদের লাশ দেশে পৌঁছাতে ৪ থেকে ৫ দিন সময় লাগবে বলে জুনেদ মিয়ার বাংলাদেশে অবস্থানরত স্বজনরা জানিয়েছেন।
Your browser doesn’t support HTML5
কুয়েতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি পরিবারের পাঁচ সদস্য নিহত