লেবানিজ পুলিশ বাহিনীর গোয়েন্দা প্রধান উইসাম আল-হাসানের জানাজায় যোগ দেওয়ার জন্য, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার প্রচন্ড গাড়ী বোমার বিস্ফোরণে আরও সাত জন সহ পুলিশ গোয়েন্দা প্রধান নিহত হন।
সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতা শনিবার বলেন লেবাননকে রক্ষা করার জন্য তিনি নিজে ঝুঁকির সম্মুখীন হন।
বৈরুতে প্রয়াত হাসানের জানাজা মিছিলের সময় রাস্তা ঘাটে প্রতিবন্ধক সৃষ্টি না করার জন্য তিনি জনগনের প্রতি আহ্বান জানান।
শুক্রবার প্রচন্ড গাড়ী বোমার বিস্ফোরণের পর লেবাননে উত্তেজনা বিরাজ করছে।
হারিরি এবং বিরোধী নেতা ওয়ালিদ জুমব্লাট দুজনই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বোমা বিস্ফোরনের জন্য দায়ী করেন।