লেবাননের সেনা বাহিনী থেকে বলা হয়েছে তারা কয়েকজনের দেহাবশেষ পেয়েছে। তারা মনে করে তিন বছর আগে ইসলামিক স্টেট, সিরিয়ান সীমান্তের কাছে যে সেনাদের অপহরণ করে, ওই দেহাবশেষ তাদেরই।
লেবানিজ সেনাবাহিনী, সীমান্ত বরাবর আইএস এর বিরুদ্ধে, একপাক্ষিক যুদ্ধ বিরতি ঘোষণা করার পর, দেহাবশেষ উদ্ধারের কথা ঘোষণা করা হয়।
রবিবার সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ২০১৪ সালে ৯জন অপহৃত লেবানিজ সেনা সম্পর্কে আলোচনা শুরু করার লক্ষ্যে, ইউটিসি বা আন্তর্জাতিক মান সময় ৪ ঘন্টায় অস্ত্র বিরতি শুরু হয়।