মালয়েশিয়ার অভিবাসন বিষয়ক বন্দীশিবিরে মৃত্যুর ঘটনা অবিলম্বে তদন্ত করার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া ভিত্তিক মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটস।
বুধবার প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে ওই আহ্বান জানিয়ে বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের মালয়েশিয়া পাচারের বিষয়ে নতুন করে তদন্তেরও দাবী জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলমান এক তদন্তে ফোর্টিফাই রাইটস মালয়েশিয়ার অভিবাসন বিষয়ক বন্দী শিবিরগুলোতে মানবেতর পরিস্থিতি দেখতে পেয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়ার মানবাধিকার বিষয়ক কমিশন সম্প্রতি যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে, এসকল বন্দীশিবিরে ২০১৫ এবং ২০১৬ সালে মারা গেছেন ১৭ জন বাংলাদেশী সহ ১১৮ জন বিদেশী নাগরিক। এছাড়া, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত মালয়েশিয়ায় বাংলাদেশী ও রোহিঙ্গা মুসলিমরা পাচার হয়েছেন বাধাহীনভাবে।
বন্দীশিবিরে যারা প্রাণ হারিয়েছেন তাদের বেশীর ভাগ মানুষ মারা গেছেন বিভিন্ন রোগে। তবে ৫০টি প্রাণহানির ক্ষেত্রে কর্তৃপক্ষ মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে ব্যর্থ হয়েছে। ঢাকা থেকে জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
মালয়েশিয়ার অভিবাসন বন্দীশিবিরে মৃত্যুর ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে ফোর্টিফাই রাইটস