মণিপুর রাজ্যে এনকাউন্টার তদন্তে সিপ্রিম কোর্টের নির্দেশ

দীর্ঘ দিন ধরেই অভিযোগ ছিল, মণিপুরের মত সন্তাসবাদ অধ্যুষিত অঞ্চলে শান্তি ফেরানোর অভিযানে সেনা ও আধা-সেনার বাহিনিরা দু তরফে সংঘর্ষের নাম করে ইচ্ছাকৃত ভাবে মানুষ হত্যা করছে। কিন্তু উত্তর-পূর্ব ভারত ও কাশ্মিরে অস্বাভাবিক পরিস্থিতিতে স্বাভাবিক নিয়ম কানুনের বাইরে গিয়ে কাজ করবার স্বাধীনতা দেওয়া রয়েছে বিশেষ আইনবলে। এ বার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, মণিপুর রাজ্যে গত কয়েক বছরে ৯৫টি ভুয়ো সংঘর্ষের নাম করে ইচ্ছাকৃত হত্যার যে অভিযোগ রয়েছে বিভিন্ন বাহিনির বিরুদ্ধে, তার তদন্ত করে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। বাহিনিগুলির পাল্টা যুক্তি ছিল, বিচ্ছিন্নতাবাদী-অধ্যুষিত এলাকায় যে রকম বিপজ্জনক পরিস্থিতিতে তাদের কাজ করতে হয়, সেখানে তাৎক্ষণিক সিদ্ধান্তে সংঘর্ষে কারুর মৃত্যু ঘটে গেলে সেটা ফৌজদারী অপরাধ হিসেবে বিচার করাটা ঠিক নয়। কিন্তূ শীর্ষ আদালত যে ভিন্ন মত পোষণ করে, তা বোঝাই যাচ্ছে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট