মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে ৭ বাংলাদেশীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাদের পরিবারের সদস্য ও আত্নীয়রা।
নিহতের মধ্যে ফেনীর দুইজন, জামালপুর, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এবং দিনাজপুরের একজন করে রয়েছেন। ৭ জনের মধ্যে ৪ জন নারী। খবর পাওয়ার পরে এখন ওইসব পরিবারে শোকার্ত পরিবেশ চলছে। এদিকে, সৌদি আরবে বাংলাদেশের কনসাল অফিস থেকে একজন কর্মকর্তা জানান, বাংলাদেশী হাজীদের মধ্যে ৪৫জনের কোন খোজ-খবর পাওয়া যাচ্ছেনা, মিনা দুর্ঘটনার পর থেকে।
পরিবারের সদস্যর ও আত্নীয়দের সূত্রে মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হলেও বাংলাদেশের কর্তৃপক্ষীয় পর্যায় থেকে এখনও হতাহতের কোন তথ্য দেয়া হয়নি। বাংলাদেশের কর্মকর্তারা জানান, সৌদি কর্তৃপক্ষ তাদের কাছে হতাহতের কোন তথ্য দেয়নি।
বাংলাদেশের এক লাখ ছয় হাজার মুসলমান এ বছর হ্জ্জ পালন করছেন। .... ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5
মিনায় নিহতদের মধ্যে ৭ বাংলাদেশীর মৃত্যুর খবর নিশ্চিত