মৃত্যুদণ্ড প্রাপ্ত মির কাসেম আলি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না

একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত মির কাসেম আলি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেননা বলে কারা কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনার আবেদন আপিল বিভাগ খারিজ করে দেয়ার পর মির কাসেমের বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অভিযোগের বিষয়ে তার সকল আইনি লড়াইয়ের সমাপ্তি হয়।

বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক মির কাসেমের রাষ্ট্রপতির কাছে প্রান ভিক্ষা চাওয়ার সুযোগ থাকলেও তা তিনি চাইবেননা বলে শুক্রবার কারা কর্তৃপক্ষকে জানিয়ে দেয়ার পর তার ফাঁসি কার্যকরের বিষয়টি এখন সময়ের ব্যাপার।

কাশিমপুর কারা কর্তৃপক্ষ জানিয়েছে মির কাসেমের মির কাসেমের ফাঁসি কার্যকরের সকল প্রস্তুতি নেয়া হয়েছে । এখন তাঁরা প্রশাসনিক নির্দেশের অপেক্ষায় রয়েছেন। এদিকে, শুক্রবার দুপুরের পর থেকে কারা ফটকের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে হয়েছে।

তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার তার ফাঁসি কার্যকরের সম্ভাবনা কম।

Your browser doesn’t support HTML5

মৃত্যুদণ্ড প্রাপ্ত মির কাসেম আলি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না