মমতা বন্দোপাধ্যায়ের বিপরীতে শক্ত কংগ্রেস প্রার্থী দেয়া হয়েছে

Mamata

দীর্ঘ দিন প্রচলিত ধারণা ছিল, গান্ধী পরিবারের সঙ্গে একটা আলাদা ব্যক্তিগত রসায়ন রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই ওঁরা পরস্পরকে আক্রমণ করেন না। এ বারের রাজ্য বিধানসভা নির্বাচনের আগেও মমতার সঙ্গেই জোট বাঁধার পক্ষপাতী ছিলেন সোনিয়া। কিন্তু রাজ্যের কংগ্রেস নেতৃত্বের পীড়াপীড়িতে শেষ পর্যন্ত বামেদের সঙ্গেই কংগ্রেসের জোট হল। এখন দেখা যাচ্ছে, সেই জোটের সাফল্য নিয়ে বেশ সিরিয়াস সোনিয়া। সেই কারণেই কলকাতার ভবানীপুর কেন্দ্রে মমতার বিরুদ্ধে প্রার্থী হিসেবে সোনিয়া নিজে উদ্যোগ নিয়ে দাঁড় করালেন জবরদস্ত কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সিকে। শেষ পর্যন্ত জিতবেন হয়তো মমতা-ই। কিন্তু দীপার সঙ্গে লড়াইয়ের প্রয়োজনে বাকি রাজ্যে প্রচারের ফাঁকে নিজের কেন্দ্র নিয়ে বিলক্ষণ মাথা ঘামাতে হবে মমতাকে। রাজনৈতিক মহলে প্রবল কৌতুহল, তবে কি গান্ধী পরিবারের সঙ্গে মমতার রসায়নের বদল হচ্ছে? বামেদের সঙ্গে কংগ্রেসের এই জোট কি তাহলে ২০১৯-এর লোকসভা নির্বাচনেও বহাল থাকবে?

Your browser doesn’t support HTML5

মমতা বন্দোপাধ্যায়ের বিপরীতে শক্ত কংগ্রেস প্রার্থী দেয়া হয়েছে