রোহিঙ্গা নির্যাতন কে ”জাতিগত নির্মূল” হিসেবে সংজ্ঞায়িত করতে আহ্বান জানালেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের কজন সদস্য

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত বিশেষ দূত ইয়াং হি লি জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন করে বলেছেন, গত বেশ কিছুদিন ধরে রাখাইন রাজ্যে যে ঘটনা ঘটেছে তা মারাত্মক বিধ্বংসী । অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কার্যক্রমকে মানবতাবিরোধী অপরাধ বলে উল্লেখ করেছে । ৫ লক্ষ ৮৯ হাজারেরও বেশী রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ।রোহিঙ্গা নির্যাতন কে ”জাতিগত নির্মূল” হিসেবে সংজ্ঞায়িত করতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের কজন সদস্য । মিয়ানমারে চলমান এ পাশবিক ঘটনাকে কিভাবে সংজ্ঞায়িত করা হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর আলোচনা করছে । ভয়েস অব আমেরিকার প্রতিবেদক সিনডি সেইন এর রিপোর্ট থেকে পড়ছেন শাহাদাত হোসেন সবুজ এবং এ নিয়ে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক সমরেশ বৈদ্য’র সঙ্গে কথা বলেছেন তিনি ।

Your browser doesn’t support HTML5

রোহিঙ্গা নির্যাতন কে ”জাতিগত নির্মূল” হিসেবে সংজ্ঞায়িত করতে আহ্বান জানালেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের কজন সদস্য