বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার কর্তৃপক্ষ দাবি করেছে সোমবার তাদের যে উড়োজাহাজটি কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়েছে তার ক্যাপ্টেনের কোনও গাফিলতি তারা খুঁজে পায়নি।
মঙ্গলবার ঢাকায় বিমান সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম সাংবাদিকদের বলেছেন সোমবার তাদের ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে সেই মডেলের উড়োজাহাজে ওই ক্যাপ্টেন ১৭০০ ঘণ্টা ফ্লাই করেছেন । তিনি বলেন বাংলাদেশের এভিয়েশনে ৫০০০ ঘণ্টার ওপরে কাজ করার অভিজ্ঞতাও তার রয়েছে।
কামরুল ইসলাম বলেনএ ধরণের অবস্থার মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকেও পাইলট মিসগাইডেড হতে পারেন। তিনি বলেন ব্ল্যাক বক্স পাওয়া গেছে এবং এর রিডিং সময়ের ব্যাপার মাত্র। তিনি আশা প্রকাশ করেছেন যে ব্ল্যাক বক্স থেকে পজিটিভ
কোনও আউটপুট পাওয়া যাবে যার ভিত্তিতে প্রকৃত দোষী কে তা বেরিয়ে আসবে। কামরুল ইসলাম বলেন কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রা শুরুর পর থেকে সেখানে সোমবারের ইউএস বাংলার উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়া পর্যন্ত
মোট ৭০ টি দুর্ঘটনা ঘটেছে।
সোমবার কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বৈমানিক ক্যাপ্টেনে সাহাবুদ্দিন আহমেদ বির উত্তম।
ক্যাপ্টেনে সাহাবুদ্দিন আহমেদ বলেন যাত্রিবাহি উড়োজাহাজের বৈমানিকরা সব সময় যে বিষয়টির দিকে সবচেয়ে বেশি যত্নবান তা হচ্ছে যাত্রীদেরকে নিরাপদের গন্তব্যে পৌঁছে দেয়া। এ ধরনের দুর্ঘটনা কোন বৈমানিকের কাছেই কাম্য নয় বলে উল্লেখ করে তিনি
বলেন তারপরও অন্যান্য যানবাহনের চেয়ে উড়োজাহাজের দুর্ঘটনার হার অনেক কম।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
জহুরুল আলমের রিপোর্ট সাক্ষাৎকার