নির্বাচন কমিশন গঠনে দেশে কোনো আইন নেই। সংবিধান মোতাবেক প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডেন্ট নির্বাচন কমিশন গঠন করে থাকেন। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারিতে। আর তা গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছেন। নির্বাচন কমিশন গঠনের জন্য নতুন একটি আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে ওই সংলাপে । সরকারও এই আইন প্রণয়নে প্রস্তুত রয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রপতির নির্দেশনা পাওয়ার জন্য তারা অপেক্ষা করছেন।
এদিকে, নির্বাচনী প্রতীকের তালিকা থেকে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীককে বাদ দেয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে আইন মন্ত্রণালয় সঠিক ও আইনসম্মত বলে জানিয়ে দিয়েছে।
Your browser doesn’t support HTML5
শুনুন ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন