আফগানিস্তানের সরকার বা সুরক্ষা বাহিনীর নিরাপত্তার নিশ্চয়তা দেয়া যাবে না 

নেটো মহাসচিব, জেন্স স্টলটেনবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্র ও জোট সেনাদের আফগানিস্তান ত্যাগ করার পর, সে দেশের সরকার বা নিরাপত্তা বাহিনী সফল, বা টিকে থাকবে কিনা, সে ব্যাপারে কোন নিশ্চয়তা দেয়া যাবে নাI

সোমবার, পেন্টাগন ও হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল আলোচনার আগে, মহাসচিব, স্টলটেনবার্গ বলেন, বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে যে, আফগানিস্তানে অনিশ্চিয়তা বিরাজ করছেI

যুক্তরাষ্টের সেনাদের নজরদারি সংস্থা, 'সেন্টকম' জানায় আফগানিস্তানে প্রত্যাহার কর্মসূচি এখন অর্ধেক সমাপ্ত হয়েছে এবং সর্বশেষ বাচ্যের কন্ট্রাক্টর ও যন্ত্রপাতির সরবরাহ, সেপ্টেম্বরের শুরুতে প্রত্যাহার করে নেয়া হবেI