পঁচাশিতম অস্কার পুরস্কার

Argo নামের ছবিটি এবার লস এঞ্জেলেসে অস্কার পুরস্কার বিতরনি অনুষ্ঠানে বছরের সেরা ছবি রূপে নির্নিত হলো । ইরানের জিম্মি সংকট উপজিব্যকরে তৈরি এ ছবির অস্কার জেতার কথা ঘোষনা করলেন হোয়াইট হাউস থেকে এক চমক জাগানো ঘোষনায় ফার্স্টলেডী মিশেল ওবামা ।
এবার শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন ড্যানিয়েল ডে লুইস লিংকন ছবিতে যুক্তরাষ্ট্রের ষোড়শ প্রেসিডেন্ট এব্রাহাম লিংকনের ভুমিকায় অভিনয়ের স্বীকৃতিতে । শ্রেষ্ঠ অভিনেত্রির পুরস্কার পেলেন জেনিফার লরেন্স সিলভার লাইনিংস প্লেবুকে অভিনয়ের জন্যে । শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন এবার তাইওয়ানের এ্যাং লী লাইফ অফ পাই ছবির জন্যে ।
বিষয়টির ওপর ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে ক্যালিফোর্নিয়া রাজ্যের হলিউডে অবস্থানরত ফ্রিলান্স সাংবাদিক সাইফুর রহমান ওসমানি জিতুর সঙ্গে কথা বলেন রোকেয়া হায়দার ।academy award

Your browser doesn’t support HTML5

academy award