ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের জেরে বদলা নেওয়ার মরিয়া চেষ্টায় এবার জম্মু কাশ্মীরের হান্দওয়াড়ার রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনি টার্গেট করেছে পাক জঙ্গিরা।আজ বৃহস্পতিবার ভোরে হান্দওয়াড়ার লাঙ্গাতে এলাকায় ৩০ রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতে জঙ্গিরা ঢোকার চেষ্টা করে। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। এতে এখনও পর্যন্ত খতম হয়েছে ৩ জঙ্গি, সেনাবাহিনীর কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।ভারতীয় সেনা জানিয়েছে,আজ ভারতীয় সময়ভোর ৫টা নাগাদ কুপওয়াড়ার লাঙ্গাতে এলাকায় রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনির উদ্দেশে জঙ্গিরা গুলিবৃষ্টি শুরু করে। জওয়ানরা সঙ্গে সঙ্গে মুখের মত জবাব দেন। আপাতত গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনা।
উল্লেখ করা যেতে পারে আজকের এই ঘটনার৩দিন আগে বারামুলায় বিএসএফ ও রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতেও হামলা চালায় জঙ্গিরা। এতে শহিদ হন এক বিএসএফ জ ওয়ান।
এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট